Saturday, March 12, 2016

আফগানিস্তান ২০টি বিশ্বকাপের মূল পর্বে উঠেছে।

টেস্ট প্লেয়িং দল জিম্বাবুয়েকে শোচনীয়ভাবে হারিয়ে প্রথম দল হিসেবে টি২০ বিশ্বকাপের মূল পর্ব তথা সুপার টেনে ওঠে গেছে আফগানিস্তান। আজ শনিবার নাগপুরে অনুষ্ঠিত ম্যাচে তারা জয়ী হয়েছে ৬০ রানে।
প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান ২০ ওভারে করে ৬ উইকেটে ১৮৬ রান। জবাবে জিম্বাবুয়ে ১৯.৪ ওভারে ১২৭ রানে অল আউট করে দেয়।
আফগানিস্তানের করা বিশাল রানের চাপে পাল্টা আক্রমণের আগেই যেন গুঁড়িয়ে গিয়েছিল। ফলে জবাব দেয়া আর হয়নি। টুর্নামেন্ট থেকে বিদায় নেয়াটাই যেন তাদের কাছে নিশ্চিত হয়ে পড়েছিল। সিকান্দার রাজার ১৫ রান ছিল সর্বোচ্চ। আফগানস্তানের পক্ষে রশিদ খান ৩টি, হামিদ হাসান ২টি উইকেট নেন।
এর আগে টি২০ বিশ্বকাপে ৪ আর ৬-এর ফুলঝুড়িতে জিম্বাবুয়ের বিরুদ্ধে রানের পাহাড় গড়ে আফগানিস্তান। আজ শনিবার নাগপুরে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে আফগানরা নির্ধারিত ২০ ওভারে করেছে ১৮৫ রান, ৬ উইকেটে। জিম্বাবুয়ের পক্ষে এই স্কোর টপকানো সত্যিই কঠিন ব্যাপার। ফলে বলা যায়, সুপার টেনে এক পা দিয়ে রাখলো আফগানিস্তান।
আফগান ব্যাটসম্যানদের তাণ্ডবের পাশাপাশি জিম্বাবুয়ে বোলার-ফিল্ডারদের ব্যর্থতাও ছিল চোখে পড়ার মতো।
আফগানদের বড় স্কোর গড়ার কাজটি শুরু করেন মোহাম্মদ শেহজাদ। তিনি ২৩ বলে ৭টি চার আর ১টি ছক্কা দিয়ে ৪০ রান করেন। এরপর সলিমুল্লাহ শেনওয়ানি আর মোহাম্মদ নবি দলের স্কোর ধরাছোয়ার বাইরে নিয়ে যাওয়ার কাজে নামেন। সলিমুল্লাহ ৩৭ বলে ৪৩ আর নবি ৩২ বলে ৫২ রান করেন। আজ রাতে মুখামুখি হবে বাংলাদেশ ও ওমান এখানে যারা জয় লাভ করবে তারা মূল পর্বে উঠবে।

টি-২০ বিশ্বকাপ জিততে পারে যে দলগুলো : দ্রাবিড়ের বিশ্লেষণ

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারতীয় দলটি বর্তমানে যে ফর্মে রয়েছে তাতে তারা অন্তত চলমান টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে মনে করছেন টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়।
মুম্বাইতে ওয়ার্ল্ড স্পোর্টস একাডেমীতে একটি অনুষ্ঠানে বর্তমান ভারতীয় দলের অলরাউন্ড সক্ষমতায় উচ্ছসিত দ্রাবিড় বলেন, আগামী ১৫ মার্চ শুরু হতে যাওয়া মূল টুর্নামেন্টে ভারতীয় দলকে সবচেয়ে ‘শক্তিশালী’ মনে হচ্ছে।
দ্রাবিড় বলেন, ‘আমি মনে করছি ভারত শীর্ষ চার-এ পৌঁছবে। তবে সেমিফাইনাল এবং ফাইনালে কোন দলের দিনটি ভাল যাবে- এটাই একমাত্র প্রশ্ন.. অনেক ভালো খেলোয়াড় বেড়িয়ে আসছে। আমি মনে করছি গত দুই বছর যাবত ভারতীয় দল অসাধারণ খেলে আসছে। আমার মতে বর্তমান ভারতীয় দল এবং এই টি-২০ টর্নামেন্টের ভালো দিক হচ্ছে তাদের গভীরতা, এই মুহূর্তে তাদের রয়েছে অলরাউন্ড গভীরতা।’
‘হার্ডিক পান্ডে এবং পবন নেগির মতো খেলোয়াড়রা ৮.৯ নম্বরে ব্যাটিং করার সক্ষমতা প্রমাণ করেছে। ভারতীয় কন্ডিশনে ছয় অথবা সাত বোলার ব্যবহারের সক্ষমতা স্বাগতিক দলের রয়েছে।’
তিনি আরো বলেন, ‘এটা দলের ভাল অলরাউন্ড সক্ষমতার প্রমাণ এবং এরপর রয়েছে আশীষ নেহরা এবং বুমরাহ। যারা স্ট্রাইক ও ডেথ ওভারে ভালো করছে। এই টুর্নামেন্টে এটাই সবচেয়ে শক্তিশালী দল এবং বর্তমান দলটির এই অলরাউন্ড সক্ষমতাই আমাকে বেশি এক্সাইটেড করে তুলেছে।’

তিনি বলেন, ‘আমি মনে করছি এই মুহূর্তে এটাই সেরা ভারতীয় দল। গত দুই বছর যাবত ওয়ানডে এবং টি-২০ ফর্মেটে খুবই ভালো ফল করেছে এবং র‌্যাংকিংয়েও যার প্রতিফলন ঘটেছে।’
‘এমনকি টেস্ট ক্রিকেটেও ভারতীয় দল ভালো করছে এবং র‌্যাংকিংয়ে উন্নতি ঘটেছে। এটা সম্ভব হয়েছে হোম কন্ডিশনে তারা ভাল ফল করেছে। সত্যিকারভাবে দলটির জন্য পরবর্তী চ্যালেঞ্জ হচ্ছে দেশের বাইরে ভালো খেলা শুরু করা ও ফল পাওয়া।’
এসময় অন্যান্য দল নিয়েও কথা বলেন দ্রাবিড়। ভালো লাইন আপ এবং প্রমাণিত ম্যাচ উইনার থাকায় অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা টুর্নামেন্টের শিরোপা অন্যতম দাবিদার বলে উল্লেখ করেন তিনি।
দ্রাবিড় বলেন, ‘অস্ট্রেলিয়া দলের গভীরতাও অনেক বেশি। আইপিএলের কারণে তাদের অনেক খেলোয়াড়ই এই উপমহাদেশে খেলছে। সুতরাং ভারতে খেলার অভিজ্ঞতা তাদের রয়েছে। আমি মনে করছি ভারতে টি-২০ খেলার অভিজ্ঞতা অনেক দলেরই রয়েছে। তা এখানকার সব মাঠেই খেলেছেন এবং এখানকার কন্ডিশন খুব ভাল জানেন তারা।
‘এবি ডিভিলিয়ার্স, কুইন্টন ডি কক এবং হাশিম আমলার মতো খেলোয়াড় থাকায় দক্ষিণ আফ্রিকা সব সময়ই খুব শক্তিশালী দল। একই ভাবে ওয়েস্ট ইন্ডিজ দলেও রয়েছে অনেক ম্যাচ উইনার ও পাওয়ার হিটার। এরপর উপমহাদেশের পাকিস্তান ও শ্রীলংকা দলে অনেক ভালো মানের স্পিনার আছে এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারলে তারাও ভালো করতে পারে।

বাংলাদেশ নারী ক্রিকেটারদের দুর্দান্ত জয়

বৃষ্টির তাণ্ডবে ধর্মশালায় আয়ারল্যান্ডকে হারাতে পারেনি বাংলাদেশ। মাশরাফি-সাকিবদের সেই যন্ত্রণা কিছুটা হলেও ভুলিয়ে দিয়েছেন জাহানারা-সালমারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে সেই আইরিশদের সহজেই আট উইকেটে হারিয়ে দিয়েছে বাংলাদেশের নারী ক্রিকেট দল।
বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামা আয়ারল্যান্ডকে শুরু থেকেই চেপে ধরেছে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের বোলারদের নিখুঁত লাইন-লেংথের বোলিংয়ের সামনে রীতিমতো অসহায় হয়ে পড়েছে আয়ারল্যান্ড।
পুরো ২০ ওভার খেললেও ৯ উইকেট হারিয়ে ৭৪ রানের বেশি করতে পারেনি আইরিশরা। অধিনায়ক ইসোবেল জয়েস (১৬), কিম গার্থ (১১) ও লরা ডেলানি (১৭) ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি। ১২ রানে চার উইকেট নিয়ে লেগস্পিনার রুমানা আহমেদ বাংলাদেশের সেরা বোলার।
জবাবে ৪৫ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে গেছে বাংলাদেশ। ওপেনার শারমিন আখতার ৩৬ ও জাহানারা আলম ১৬ রানে অপরাজিত ছিলেন। ছক্কা মেরে দলকে জয়ের বন্দরে নিয়ে গেছেন অধিনায়ক জাহানারা।
বিশ্বকাপের ‘বি’ গ্রুপে নারী ক্রিকেটারদের প্রতিপক্ষ স্বাগতিক ভারত, পাকিস্তান, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। ১৫ মার্চ বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে জাহানারাদের বিশ্বকাপ অভিযান। বাংলাদেশ নারী ক্রিকেট দল কে অভিনন্দন।

ধর্মশালায় বৃষ্টি থেমেছে, জেগেছে আশা

প্রবল বৃষ্টির কারণে ধর্মশালায় গতকাল শুক্রবারের দুটি ম্যাচই পরিত্যক্ত হয়েছিল। নেদারল্যান্ডস ও ওমান ম্যাচের একটি বলও মাঠে গড়ায়নি। তাদের ম্যাচ টি পরিত্যক্ত হয় ফলে তাদের পয়েন্ট ভাগাভাগি করতে হয। আর দু্‌ই ঘণ্টা দেরিতে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ম্যাচ শুরু হলেও আট ওভার খেলা হওয়ার পর সেটিও পরিত্যক্ত হয়ে যায়।
ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায় আজ শনিবার সকাল থেকেই অঝোর ধারায় বৃষ্টি হচ্ছিল। তাই সংশয় তৈরি হয়েছে, তাহলে কি বাংলাদেশ ও ওমান ম্যাচও বৃষ্টির বাগড়ায় পড়বে? কিন্তু আশার কথা এদিন বেলা ১টার দিকে বৃষ্টি থেমে যায়, আকাশও ধীরে ধীরে উজ্জ্বল হয়ে ওঠেছে।
টানা বৃষ্টির কারণে ধর্মশালা স্টেডিয়ামের যে বেহাল দশা হয়েছিল, মাঠ কর্মীরা এখন ব্যস্ত তা ঠিক করতে। স্টেডিয়ামকে খেলার উপযোগী করতে ব্যস্ত হয়ে পড়েছে তারা।
কাল রোববার রাত ৮টায় বাংলাদেশ ও ওমান অনেকটা অঘোষিত ফাইনালে মুখোমুখি হবে। এখন প্রশ্ন উঠেছে ধর্মশালার যে বৈচিত্র্যপূর্ণ আবহাওয়া, তাহলে কি কালও বৃষ্টি হবে। আবার পরিত্যক্ত হবে আরেকটি ম্যাচ?
অবশ্য এদিন বিকেল পর্যন্ত ধর্মশালার আকাশের অবস্থা দেখে অনেকেই আশাবাদী হয়ে উঠেছে, হয়তো বাংলাদেশের ম্যাচও মাঠে গড়াবে। বাংলাদেশ টিম ম্যানেজমেন্টও সেভাবে প্রস্তুতি নিচ্ছে।
অবশ্য আজ বেলা ১টা পর্যন্ত বৃষ্টি হওয়ায় বাংলাদেশ দলও পুরোদিন হোটেলেই শুয়ে-বসে কাটিয়েছে। মাঠ প্রস্তুত হলে সন্ধ্যায় মাশরাফিরা অনুশীলন করতেও পারেন।

Friday, March 11, 2016

২০টি বিশ্বকাপ ২০১৬ এর বাছাই পর্বের পয়েন্ট তিালিকা


Column1 Column2 Column3 Column4 Column5 Column6 Column7 Column8
First Round Group A














Teams Mat Won Lost Tied N/R Pts Net RR
Bangladesh 2 1 0 0 1 3 0.4
Oman 2 1 0 0 1 3 0.283
Ireland 2 0 1 0 1 1 -0.283
Netherlands 2 0 1 0 1 1 -0.4








First Round Group B














Teams Mat Won Lost Tied N/R Pts Net RR
Afghanistan 2 2 0 0 0 4 0.805
Zimbabwe 2 2 0 0 0 4 0.625
Scotland 2 0 2 0 0 0 -0.625
Hong Kong 2 0 2 0 0 0 -0.789

তামিমের মারমার কাটকাট ব্যাটিং

 বিকেলে হল্যান্ড অধিনায়ক পিটার বোরেন মাঠ ছেড়েছেন বৃষ্টিকে অভিশাপ দিতে দিতে। ঘণ্টা কয়েক পর আয়ারল্যান্ড অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ডও তা-ই। মাশরাফি বিন মুর্তজা যখন সংবাদ সম্মেলন শেষে বেরিয়ে যাচ্ছেন, তাঁর মুখে প্রশস্ত হাসি।
এক সাংবাদিক পরদিন অনুশীলন কখন জানতে চাওয়ায় বললেন, ‘কাল আমরা পাহাড়ে অনুশীলন করব। আপনারা সবাই আসবেন।’ রসিকতা এর আগেও করেছেন। মাঠের মাশরাফির সঙ্গে সংবাদ সম্মেলনের মাশরাফির এখন জোর প্রতিদ্বন্দ্বিতা। দুই জায়গাতেই সমান উজ্জ্বল। ক্রিকইনফোর সাংবাদিক মুস্তাফিজের সর্বশেষ অবস্থা জানতে চাওয়ায় একটা হাসি দিয়ে জবাব দিলেন, ‘আপনি ভাই মুস্তাফিজের প্রেমে পড়েছেন। প্রতিদিনই ওকে নিয়ে প্রশ্ন করেন।’
হল্যান্ড-আয়ারল্যান্ডের জন্য এটি ছিল টুর্নামেন্টে টিকে থাকার দিন। বৃষ্টি শেষ চেষ্টাটাও করতে না দেওয়ায় তাদের মন খারাপ তো হবেই। বাংলাদেশের অবশ্য এই বৃষ্টিতে কিছু আসে যায় না। আগামীকাল ওমানের বিপক্ষে শেষ ম্যাচটাও যদি বৃষ্টিতে ভেসে যায়, তাতেও কোনো সমস্যা নেই। মাশরাফি অবশ্য বৃষ্টির কল্যাণে পাওয়া ১ পয়েন্টের আলাদা কোনো মাহাত্ম্যই দেখছেন না, ‘এই ম্যাচে জিতলেও পরের ম্যাচটা আমাদের জিততেই হতো। তবে একেবারে না হওয়ার চাইতে একটু খেলা হওয়াটা ভালোই হয়েছে। ব্যাটসম্যানরা রান পেয়েছে। ওমানের বিপক্ষে এটা কাজে লাগবে।’
একটু খেলা বলতে ৮ ওভার। ব্যাটসম্যানরা রান পাওয়া বলতে তামিম ইকবাল। ওই ৮ ওভারেই ২ উইকেটে ৯৪। তারপরও পুরো খেলা হলে একটু দুশ্চিন্তা ছিলই। ‘পুরো খেলা’ মানে ২০ ওভার নয়—১২ ওভার। হল্যান্ড-ওমান ম্যাচে একটা বলও হয়নি। মাঠ থেকে কাভারই তো সরেনি। এই কাভার সরিয়ে নেওয়া হয় তো আবার তা নিয়ে ছুটে আসতে হয়—এমন করতে করতে বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ শুরু হলো স্থানীয় সময় সোয়া নয়টায়। নির্ধারিত সময়ের পৌনে দুই ঘণ্টা পর। কত ওভারের খেলা হবে, এ নিয়েও নাটক। প্রথমে জানানো হলো ১৩ ওভার, একটু পরই ১২। ‘যাহা বারো তাহাই তেরো’, এতে কিছু আসত যেত না।
যেটিতে আসতে-যেতে পারত, সেই মহাগুরুত্বপূর্ণ টসটা হেরে বসেছিলেন মাশরাফি বিন মুর্তজা। ১৫ ওভারে নেমে আসা এশিয়া কাপ ফাইনালের টসটা হারা নিয়ে আগের দিনও আক্ষেপ করেছেন। ম্যাচ যত ছোট হয়, পরে ব্যাটিং করা দলের তত সুবিধা। এখানে সেই সুবিধাভোগী আয়ারল্যান্ড।
পরে ব্যাটিং করলে টার্গেটটা জানা থাকে বলে হিসাব করে খেলা যায়। কিন্তু ১২ ওভারের ম্যাচে প্রথমে ব্যাটিং করা দল কত রানকে যথেষ্ট বলে মনে করবে? এটা যেহেতু জানার উপায় নেই, শুরু থেকেই চালাতে হবে। এই মন্ত্র নিয়েই শুরু করলেন তামিম ইকবাল। প্রথম তিন বলে ১ রান নিয়েছিলেন, পরের দুটি বলেই ছয় আর চার। সৌম্যও একই পথে হাঁটতে গিয়ে দু-দুবার ক্যাচ দিলেন। দুবারই বেঁচে যাওয়ার পরও ইনিংসটাকে ১৩ বলে ২০-এর বেশি করতে পারলেন না।

ব্যাটসম্যানরা টানা ভালো খেললে ‘আগের ম্যাচটা যেখানে শেষ করেছিলেন, পরের ম্যাচটা সেখান থেকেই শুরু’ কথাটা খুব প্রচলিত। যেটি তামিমের ক্ষেত্রে খুব খেটে যায়। হল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে অপরাজিত ছিলেন ৮৩ রানে। সেই ইনিংসটিরই যেন আবারও শুরু। যা মারছেন, তা-ই ব্যাটের মাঝখানে লাগছে। ২৬ বলে ৪৭ করে যখন ফিরে যাচ্ছেন, ১২ ওভারের অনিশ্চয়তা মাথায় রেখেও বাংলাদেশ অনেকটাই নিশ্চিন্ত।

তামিমের মনে অবশ্য আফসোস থাকতেই পারে। একটা বল আগে বৃষ্টি নামলেই তো এ দিনও অপরাজিত থেকে যেতেন। বৃষ্টি পড়ছিল অনেকক্ষণ ধরেই। তামিম আউট হয়ে ড্রেসিংরুমে ফিরে যাওয়ার আগেই সেটি এমন জোরে নামল যে, খেলা না থামিয়ে আর উপায় থাকল না। ক্রমেই বেড়ে চলা বৃষ্টিধারা সেটি আর শুরুর কথা ভাবারই অবকাশ থাকল না।

বাংলাদেশকে মাঠে একটু অচেনাই লাগছিল কাল। প্রথম ম্যাচে এক জার্সি, কাল আবার অন্য রকম। সংবাদ সম্মেলনে মাশরাফি কৌতূহলের জবাব দিলেন ‘এটা আমাদের অ্যাওয়ে জার্সি’ বলে। তাহলে প্রথম ম্যাচের জার্সিটা কি ‘হোম ম্যাচের’ ছিল? মাশরাফির মুখে হাসি, ‘সে রকমই।’ তা ক্রিকেটে আবার ফুটবলের মতো ‘হোম’ আর ‘অ্যাওয়ে জার্সি’ আলাদা হয়ে গেল কবে? তা ছাড়া এখানে তো দুটি ম্যাচই এক মাঠে। এই প্রশ্নের উত্তর লুকিয়ে আইসিসির নতুন নিয়মে। দুই দলের জার্সির রং মিলে গেলে এক দলকে জার্সি বদলাতে হবে। কারা বদলাবে? ফিকশ্চারে যে দলের নাম আগে থাকবে। র্যা ঙ্কিংয়ে এগিয়ে থাকা দল পেয়েছে সেই অধিকার। এখন বাংলাদেশ ১০ নম্বরে, আয়ারল্যান্ড ১৬। এই বিশ্বকাপের দল চূড়ান্ত করার সময় আয়ারল্যান্ড কি তাহলে র্যা ঙ্কিংয়ে বাংলাদেশের ওপরে ছিল? হয়তোবা! প্রায় দুই বছর আগের কথা মনে রাখা কঠিন।
নতুন জার্সির বাংলাদেশের কাছে এই ম্যাচটার ভিন্ন একটা তাৎপর্যও ছিল। তাসকিন-সানির বোলিং অ্যাকশন প্রসঙ্গে প্রশ্নের উত্তরে যা জানালেন মাশরাফিই, ‘এই ম্যাচটা আমরা ওদের দুজনের জন্য খেলতে নেমেছিলাম।’ বাংলাদেশ এর আগে সতীর্থ কোনো খেলোয়াড়ের জন্য খেলতে নেমে হেরেছে বলে ইতিহাস নেই।
না, ১২ ওভারে কমে জটিল হয়ে যাওয়া ম্যাচের পুরোটা হলেও বাংলাদেশের কোনো সমস্যা হতো বলে মনে হয় না!

পরীক্ষাগারে সানি ও তাসকিন

 আরাফাত সানি আজ দলের সঙ্গেও থাকছেন না। ধর্মশালা থেকে তাঁকে উড়ে যেতে হচ্ছে চেন্নাইয়ে।